প্রধান শিক্ষকের শুভেচ্ছা বাণী।
চট্টগ্রাম জেলার অর্ন্তগত খুলশী থানাধীন পাহাড়তলীর টিকেট প্রিন্টিং প্রেস কলোনীতে ১৯৯৩ খ্রিষ্ঠাব্দে টিকেট প্রিন্টিং প্রেস কলোনী হাই স্কুলটি প্রতিষ্ঠা লাভ করে। যাঁদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করেছে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।
তাঁদের মধ্যে মরহুম মুজিবুর রহমান, মরহুম মোঃ খাদেম হোসেন, জনাব মনসুরুর রহমান, জনাব এ.কে. এম. রফিক উল্যাহ, জনাব এ.জেড.এম মাহমুদুল ইসলাম, জনাব মোঃ কামাল উদ্দিন, জনাব এ.কে.এম. খুরশিদ আহম্মদ, জনাব মোঃ শহীদ উল্যাহ প্রমূখ ব্যাক্তিদের ভূমিকা উল্লেখযোগ্য।
দুইজন শিক্ষকের পাঠ দানের মাধ্যমে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শুরু হয়। একজন হলেন প্রাক্তন বাংলাদেশ রেলওয়ের থেকে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক প্রয়াত অমরেন্দ্র নাথ দাশ প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও বর্তমান বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা জনাব শিখা চক্রবর্তী। নানা প্রতিকূলতায় ও দীর্ঘ পথ পরিক্রমায় বর্তমানে বিদ্যালয়টি শিক্ষায়, ফলাফলে, সহপাঠক্রমিক কার্যাবলী ও অন্যান্য বিষয়ে মর্যাদাপূর্ণ অবদানে আছে।
বিদ্যালয়ে বর্তমানে ১৯ জন শিক্ষক-শিক্ষিকা পাঠদান করছেন। বিদ্যালয়ে প্রায় ০৮ শত শিক্ষার্থী লেখাপড়া করছে এবং ০৭ জন কর্মচারী কর্মরত আছে। প্রতিবছর এস.এস.সি. ও জে.এস.সি. পরীক্ষায় ফলাফল প্রায় শতভাগ। আশাকরি বিদ্যালয় পরিচালনা পরিষদ ও শিক্ষকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় জে.এস.সি. ও এস.এস.সি. ফলাফলের ভিত্তিতে আগামী ০৫ বছরের মধ্যে বিদ্যালয়টি চট্টগ্রামের ১০টি সেরা স্কুলের একটি হবে। অতীব দূঃখের বিষয় বিদ্যালয়টি প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত সরকারী কোন পৃষ্ঠপোষকতা না পাওয়ার ফলে ছাত্র-ছাত্রীদের আধা-পাকা ভবনে অত্যন্ত কষ্টের মধ্যেদিয়ে পাঠ গ্রহণ করতে হয়েছে।
রূপকল্প ২০২১ বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধান মন্ত্রীর ঐকান্তিক ইচছার প্রতিফলনে অত্র বিদ্যালয়ে অচিরেই একটি বহুতল ভবন নির্মিত হবে। ফলশ্রুতিতে পূর্ণতা পাবে বিদ্যালয়, শিক্ষা ও প্রযুক্তিতে এগিয়ে যাবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা, দূরীভূত হবে নিরক্ষরতার অভিশাপ,এই প্রত্যাশা করি।
আমি বিদ্যালয়টির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করি। মহান সৃষ্টিকর্তা সকলের মঙ্গল করুন।